শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাহরিন ফিরেছেন, ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া শাহরিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা থেকে তিনি বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ-এর ৫ নম্বর বেডে তাকে ভর্তি করা হয়। ওই বিমান দুর্ঘটনায় ২৬ জন বাংলাদেশি নিহত হন। আহত হন দশ জন।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফিরিয়ে আনা হয় শাহরিনকে। বিমানবন্দর থেকে সরাসরি তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়।

কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নেয়া বাকি ১০ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।

নেপাল বিমান দুর্ঘটনা: কী করে ফাঁস হলো কাঠমান্ডু এটিসি আর পাইলটের কথোপকথন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ