শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জুলাইয়ে ৫ সিটি নির্বাচন : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।  আগামী জুলাই মাসের মধ্যে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

ইতোমধ্যে সিটি করপোরেশন নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

এদিকে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধেই শেষ হচ্ছে এই পাঁচ সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ।

সিইসি বলেন, ২০১৯ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা এই বছরের ডিসেম্বরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে । অর্থাৎ ২০১৮সালের ডিসেম্বরের ২০ তারিখের থেকে ২০১৯ সালের জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যেই এই নির্বাচন হবে। তবে এই মুহূর্তে পাঁচ সিটির নির্বাচন নিয়েই প্রস্তুতি শুরু করেছে কমিশন।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ