শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ছাত্রদল নেতা মিলনের মৃত্যু: রোববার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কর্মসূচি থেকে আটকের পর তিন দিনের রিমান্ড শেষে কারাগারে জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে রোববার সারা দেশে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী অভিযোগ করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ মার্চ রোববার ঢাকা মহানগরের থানায় থানায়, সারা দেশে জেলা ও মহানগরে বিএনপি নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে অংশ নেন তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ