শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দুদকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায়, আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলটি দায়ের করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গতকাল (বুধবার) খালেদা জিয়ার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছিলেন আপিল বিভাগ। একইদিন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের ওপর শুনানি শেষে রোববার পর্যন্ত জামিন স্থগিত করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

গতকাল সকাল ৯টা ৫ মিনিটে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান শুনানির শুরুতে আদালতকে জানান, খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের আদেশের বিরুদ্ধে তারা লিভ টু আপিল করতে চান। কিন্তু আদেশের সত্যায়িত অনুলিপি না পাওয়ায় তা করতে পারেননি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ