বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বরিশাল বিভাগের জেলাগুলোতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে বাস থেকে অবৈধভাবে চাঁদা তোলার প্রতিবাদে বরিশাল বিভাগের সব জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। বরিশাল বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে আজ বুধবার সকালে এ ধর্মঘট শুরু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে বৈঠক শেষে সংগঠনের নেতারা এ ধর্মঘটের ডাক দেন।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক শাহিন জানান, বরিশাল বিভাগের বেশ কয়েকটি মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বাস থেকে চাঁদাবাজি করা হচ্ছে কয়েকটি সংগঠনের নামে।

প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। তাই চাঁদাবাজি বন্ধে আমরা বাধ্য হয়েছি অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিতে।

বরিশাল বিভাগে চলাচলরত দূরপাল্লার বাসগুলোও এ ধর্মঘটের অন্তর্ভুক্ত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ