শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

রাজপ‌থেই সব সমস্যার সমাধান করা হ‌বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণ‌কে সঙ্গে নি‌য়ে রাজপ‌থেই সব সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দে‌শে কোনো আইন নেই। তাই বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া ও দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রা‌য়সহ রাজবন্দিদের মু‌ক্তি কার কাছে চাইব?’

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট আয়োজিত ‘বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া ও স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রা‌য়ের মু‌ক্তির দা‌বি‌তে’ আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা ব‌লেন।

‌বিএনপির মহাসচিব ব‌লেন, আলোচনা করার সময় শেষ হ‌য়ে গে‌ছে, এখন প্রতিবাদ করার সময়। গণত‌ন্ত্রের মা খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে ৩৬টি মামলা দেওয়া হ‌য়ে‌ছে। কিছু মামলা দেওয়া হ‌য়ে‌ছিল ওয়ান-ইলেভেনের সময়। তখন উদ্দেশ্য ছিল বিরাজনী‌তিকরণ। সু‌যোগসন্ধানী যারা গণতন্ত্রকে চল‌তে দি‌তে চায় না, তারাই এসব মামলা ক‌রে বলেও অভিযোগ করেন তিনি।

পা‌কিস্তা‌নের সময়ই বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি থেকে দূরে রাখতে এসব শুরু হ‌য়ে‌ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যে আওয়ামী লীগ গণত‌ন্ত্রের জন্য যুদ্ধ ক‌রে‌ছে, দল‌টির প্রতিষ্ঠাতা মওলানা হা‌মিদ খান ভাসানী থে‌কে শুরু করে শেখ মু‌জিব পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে‌ছেন, সেই দল‌টি দেশ স্বাধীনের পর গণতন্ত্র হত্যা ক‌রে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কা‌য়েম ক‌রে‌ছিল।

সে সময় বি‌রোধী নেত‌াকর্মীদের গুম, খুন ও কারাগা‌রে নেওয়া হ‌য়ে‌ছে। বর্তমা‌নে সেই দল‌টি বি‌রোধী দ‌লের নেতাকর্মী‌দের গুম-খুন ক‌রে যা‌চ্ছে।’

ছাত্রনেতা জা‌কির হো‌সেন মিলন‌কে গ্রেপ্তারের পর রিমান্ডের নামে নির্য‌াতনের মাধ্যমে হত্যা ক‌রা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা কর‌তে গি‌য়ে জীবন দি‌তে হলো মিলনকে। এ রকম বহু মিলন‌ জীবন দি‌য়ে‌ছে এবং নিখোঁজ র‌য়ে‌ছেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ