বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

রাজধানীসহ ৪ বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ঘোষিত আজকের জনসভার অনুমতি না পাওয়ায় আবারও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার তারিখ ঘোষণা করছে দলটি।

আগামী ১৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা করছে দলটি। এ ছাড়া আগামী ১৫ মার্চ চট্টগ্রাম, ২৪ মার্চ বরিশাল এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করবে বলে জানিয়েছে বিএনপি।

১২ মার্চ, সোমবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তারিখ ঘোষণা দেন।

তিনি বলেন, 'আমরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছি। সংঘাতে যেতে চাচ্ছি না। নিয়মতান্ত্রিকভাবে সকল কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু আজ ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি। এবং নতুন করে আগামী ১৯ মার্চ সোমবার নতুন করে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিচ্ছি। আমরা প্রত্যাশা করছি গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখিয়ে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ১৯ মার্চ জনসভার অনুমতি দেবেন।'

এছাড়া আগামী ২৪ মার্চ বরিশাল, ১৫ মার্চ চট্টগ্রামে এবং ৩১ মার্চ রাজশাহীতে জনসভা করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম, বেলাল আহমদ প্রমুখ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোহরাওয়ার্দীতে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়া জনসভা করতে পারেনি দলটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ