বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ

প্রতি ৪৫ জনে ১ জন হজ গাইড নিয়োগ; আবেদন করতে পারবে কওমি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
অাওয়ার ইসলাম

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সার্বিক সহায়তা ও সেবা প্রদানের জন্য প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে হজ গাইড নিয়োগের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত ৪ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ ১) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আবেদনকারীর যোগ্যতা 

আবেদনকারীকে একজন দক্ষ হজ গাইড ও অনধিক ৫৫ বছরের গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস/কুরআনের হাফেজ অথবা মসজিদের ইমাম হতে হবে।

ধর্ম মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা/প্রকল্পে কর্মরত গ্রাজুয়েট/কামিল/ফাজিল/দাওরায়ে হাদিস হতে হবে।

আবেদনকারীকে উত্তম চরিত্রের অধিকারী বাংলাদেশি মুসলমান আমলওয়ালা পুরুষ, যাকে সিরাত-সুরাত, পোষাক, আদব-কায়দা ইত্যাদি ক্ষেত্রে মহানবী সা.-এর অনুসারী হতে হবে, ধার্মিক, নিরপেক্ষ, পরিশ্রমী ও অমায়িক এবং তাকে অবশ্যই হজের আহকাম-আরকান অর্থাৎ হজযাত্রীদের জেদ্দা-মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা ও জামারায় করণীয় সম্পর্কে স্বচ্ছ জ্ঞান, হজ ও ওমরা নীতি, হজ প্যাকেজ, লাগেজ রুলস, সৌদি আইন-কানুন, নাগরিক জ্ঞান ও ভ্রমণকালীন উদ্ভুত সমস্যা মোকাবেলায় পারদর্শী হতে হবে।

কোনো হজ এজেন্সির মালিক, অংশীদার কিংবা মোনাজ্জেম হজ গাইড হতে পারবেন না। একজন দক্ষ গাইড হিসেবে তাদেরকে জেলা হজ গাইড নির্বাচন কমিটির সুপারিশকৃত হতে হবে।

গাইড হতে যা করতে হবে

গাইড হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ১৫ মার্চের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা হজ গাইড নির্বাচন কমিটি বরাবর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিতে হবে।

আবেদনকারীদের ৪৫ জন হজযাত্রী সংগ্রহ করে সংশ্লিষ্ট হজযাত্রী সংগ্রহের প্রমাণ হিসেবে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

সরকার কর্তৃক মনোনীত গাইডকে ধর্ম মন্ত্রণালয় ও কাউন্সেলর (হজ)-এর তত্ত্বাবধানে সৌদি আরবে দায়িত্ব পালন করতে হবে।

এছাড়াও হজ ও ওমরাহ নীতি ও হজযাত্রীদের জন্য হজ গাইড ব্যবস্থাপনা সংক্রান্ত গাইড লাইনসহ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা পালন করতে হবে।

আরও পড়ুন: হজযাত্রায় খরচ বাড়লো; ভোগান্তি কমবে কি?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ