শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

পালিয়ে যাওয়া সিরীয় নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার পূর্ব গৌতা থেকে যেসব পরিবার জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে তাদের ওপর হামলা চালাচ্ছে উগ্র সন্ত্রাসীরা। সিরিয়ায় মোতায়েন শীর্ষ পর্যায়ের রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির জোলুতুখিন এ কথা জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার জানান, ৩০০ পরিবারের একটি বিশাল বহরের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এসব পরিবার যুদ্ধকবলিত গৌতা ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছিল। রাশিয়ার এ কর্মকর্তা সিরিয়ার পিস অ্যান্ড রিকনসিলিয়েশন সেন্টারে কর্মরত রয়েছেন।

এদিকে, সিরিয়ার সেনারা বৃহস্পতিবার পূর্ব গৌতার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করেছে। এসব অস্ত্র ও গোলাবারুদ উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন- নুসরা ফ্রন্টের কাছে পাঠানো হয়েছিল। এর মধ্যে বেশকিছু অস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা। সূত্র: পার্স টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ