শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

শেখ হাসিনার নামে অর্কিড হচ্ছে সিঙ্গাপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরে দেশটির একটি অর্কিডের নামকরণ করা হচ্ছে তার নামে। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফর নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১১মার্চ প্রধানমন্ত্রী এই দেশটি সফরে যাচ্ছেন।

সিঙ্গাপুর সফরে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ওই বোটানিক্যাল গার্ডেনও পরিদর্শন করে প্রধানমন্ত্রী নিজে এ অর্কিডের উদ্বোধন করবেন।

মন্ত্রী জানান, সফরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী দেশটির প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হালিমার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে তিনি দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বসবেন।

এই সফরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়েও অগ্রগতির আশা করছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর এই সফরে ছয়টি সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক, আকাশ পথে যোগাযোগ, ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন বিষয়ে সমঝোতা স্মারক এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক রয়েছে এর মধ্যে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন।

চার দিনের সফর শেষে ১৪ মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ