শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়া বন্ধ করুন; বিএনপিকে ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি সাম্প্রদায়িকতার মদদদ দিচ্ছে অভিযোগ করেেউগ্র সাম্প্রদায়িকতা শক্তিকে মদদ না দেওয়ার আহ্বান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আপনারা সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এসব করে ২০১৪ সালের ভুলের পুনরাবৃত্তি করবেন না। সাম্প্রদায়িক অপশক্তির মদদদান অব্যাহত রাখলে আগামী নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর নগর ভবন মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলাকারী যে কথা বলেছে তাতে বিএনপির স্বরূপ উম্মোচিত হয়েছে। তারা সাম্প্রদায়িক অপশক্তি, কিলিং গ্রুপের সদস্য।

হামলাকারী টার্গেট কিলিং গ্রুপের সদস্য বলে উল্লেখ করে কাদের আরো বলেন, আর সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামের একটি রাজনৈতিক দল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ