বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রাস্তায় স্কুলছাত্রীকে প্রেম নিবেদন, জনতার গণধোলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘটনাটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার। দিনে দুপুরে এক স্কুলছাত্রীকে জড়িয়ে ধরে প্রেম প্রস্তাব দেয়ায় জনতা গণধোলাইয় দিয়েছে এক বখাটেকে।

উত্তমমাধ্যমের পর গ্রামবাসী তাকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দও করেছে।

জানা যায়, উপজেলার মনোহরপুর গ্রামের এক কিশোরী জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তাকে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করে পুরনো তেঁতুলিয়া গ্রামের মনির হোসেনের ছেলে কারখানা শ্রমিক সোহাগ(১৮)।

সোমবার সকালে ওই ছাত্রী কাজিপাড়ার একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে সোহাগ তাকে জাপটে ধরে প্রেম প্রস্তাব দেয়।

এসময় ভয়ে চিৎকার শুরু করলে স্কুলছাত্রীকে সোহাগ মারপিট করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এসে বখাটেকে ধরে গণধোলাই দিয়ে বেঁধে রাখে।

পরে সোহাগকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজার কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে তার পরিবারের সদস্যরা এসে ইউএনওর কাছে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।

আরও পড়ুন: জাফর ইকবালের উপর হামলা এবং তসলিমা নাসরিনের উস্কানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ