শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

হামলাকারীর নাম ফয়জুল; অনুষ্ঠানের মঞ্চেই ছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাবি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর ছুরিকাঘাতকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল।

পুলিশ জানিয়েছে, ফয়জুলের বয়স ২৪ থেকে ২৬-এর মধ্যে। তার বাড়ি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে কুমারগাঁয়ের শেখপাড়ায়।

পুলিশ সদর দফরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বাবা মাও. হাফিজুর রহমান। তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

ঘটনার পর থেকে তাদের শেখপাড়ার বাসায় তালা লাগানো বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পরিবারের সবাই বাড়ি থেকে চলে গেছে বলে জানা গেছে।

জানা গেছে, হামলাকারী ফয়জুলকে পুলিশ হেফাজতে চিকিত্সা দেয়া হচ্ছে। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

হামলাকারী ফয়জুল শাবিতে চলা অনুষ্ঠানের মঞ্চেই ছিলেন। ছবিতে দেখা যায় অনুষ্ঠান আয়োজকদের মতো তিনি ড. জাফর ইকবালের পেছনে দাড়িয়ে আছেন।

জাফর ইকবালের ওপর হামলা, আ.লীগ নেতা আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ