শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ফয়জুর জঙ্গিবাদে বিশ্বাসী; সংবাদ সম্মেলনে জানালো র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান জঙ্গিবাদে বিশ্বাসী বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (৪ মার্চ) বিকেলে সিলেটে র‌্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ মিডিয়াকে এ কথা জানান।

তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ফয়জুরের কাছ থেকে র‌্যাব বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে র‌্যাব তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

র‌্যাব ধারণা করছে, এ ধরনের হামলা কেউ একা করতে পারে না। তার সঙ্গে আররো কেউ ছিল।

তবে ফয়জুর জানিয়েছে সে একাই ওই হামলা করেছে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ফয়জুর এখন অনেকটা সুস্থ। তাই তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হবে। পরে পুলিশ তাকে আদালতে হাজির করবে।

‘সিরিয়া ইস্যুতে জাতিসংঘের ভূমিকা খুবই দু:খজনক’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ