শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

জাফর ইকবালের নিরাপত্তায় ত্রুটি ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবালের হামলার ঘটনায় নিরাপত্তার কোন ত্রুটি ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার রাজধানীর পূর্ব রাজাবাজারস্থ নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না। নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারব।

যতটুকু জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিল। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার কাছে হামলার মোটিভ জানতে পারব।

কোনো উগ্রবাদী গোষ্ঠী হামলা চালিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তার জবানবন্দিটা নিয়ে নেই। কেন বা কারা এই হামলা করেছে জানতে পারব।

অতীতের বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই কি এই হামলা কি না- জানতে চাইলে তিনি বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সকল হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধুমাত্র একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটা আপনারা জানেন।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছাত্র না হওয়া সত্ত্বেও কীভাবে হামলাকারী প্রবেশ করেছে জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, বিষয়টা তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তারপর বিস্তারিত জানা যাবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ