শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আজ ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্পর্ক জোরদারে আজ রবিবার ঢাকায় আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট চান দাই কোয়াং। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

তিন দিনের সফরে তিনি বাংলাদেশে ভিয়েতনামের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবে।

চান দাই কোয়াংয়ের এ সফরে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেবে। ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে একটি বড় বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা সফর করবে। বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ