শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘বিএনপি ক্ষমতা পেলে আ’লীগের অবস্থা হবে রোহিঙ্গাদের মতো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপি আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থা নির্যাতনের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার জনসভা সফল করার লক্ষ্যে কামরাঙ্গীরচরের রসুলপুরে থানা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

কামরুল বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে আরেকবার, আওয়ামী লীগের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে। এটা মনে রাখবেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা যা করেছে, আবারও যদি তারা রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে আমাদের পরবাসী হতে হবে, রোহিঙ্গাদের মতো।’

বিএনপির উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়া কখন জামিনে মুক্ত হয়ে আসবেন, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। বরং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ