শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

দেশে কেউ একদলীয় শাসন দেখেতে চায় না: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরাম সভাপতি, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন দেশের জনগণ ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন দেখতে চায় না। আমরাও চাই না। সবাই চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন।

দেশে কেউ একদলীয় শাসন, একনায়কতন্ত্র বা রাজতন্ত্র চায় না, দেশের জনগণের মধ্যে গণজাগরণ সৃষ্টি করে জনগণের দাবি আদায় করে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন।

ড. কামাল বলেন, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। কারণ তারাই ক্ষমতার মালিক। সেই মালিক যদি সচেতন না হয় তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। তিনি দেশের মালিক হিসাবে জনগণকে পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ