শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রতিনিধি লিসা কার্টিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস তিনদিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন।

তার সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে।

এছাড়া রোহিঙ্গা সমস্যার বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। ঢাকায় আসার পর লিসা কার্টিস দুপুরে কক্সবাজার যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের খোঁজ-খবর নেবেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ