বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিএনপি ক্ষমতা পেলে আ.লীগের অবস্থা হবে রোহিঙ্গাদের মতো : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ ঢাকার জনসভা সফল করার লক্ষ্যে কামরাঙ্গীরচরের রসুলপুরে থানা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থা নির্যাতনের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো হবে।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে আরেকবার, আওয়ামী লীগের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে, এটা মনে রাখবেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা যা করেছে, আবার যদি তাদের রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলেও আমাদের এভাবে পরবাসী হতে হবে, রোহিঙ্গাদের মতো।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা, প্রগতিশীল মানুষ, প্রগতিশীল লেখক, প্রগতিশীল রাজনীতিবিদ যাঁরা—তাঁদের তাঁরা এ দেশে শান্তিতে বসবাস করতে দেবে না, বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে।’

খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়া কখন জামিনে মুক্ত হয়ে আসবেন, এটা আদালতের সিদ্ধান্তের বিষয়। অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। বরং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ