বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চট্টগ্রামে কাল ভিন্নধর্মি সেবা বিষয়ক অালোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

মুসলিম উম্মাহর মাঝে সেবার চেতনা ছড়িয়ে দিতে সেবার এবং সেবার প্রতি আগ্রহী করার লক্ষ্যে দেশের অন্যতম সেবামূলক সংগঠন "হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা"র উদ্যোগে কাল শুক্রবার (২রা মার্চ) সকাল ৯টা থেকে চট্টগ্রামের অক্সিজেনস্থ ফয়জুল উলূম মাদরাসা মিলনায়তনে সেবা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত আলোচনা সভায় উদ্বোধনী আলোচনা করবেন সংগঠনটির পরিচালক মাওলানা রজিবুল হক।
প্রধার আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ডক্টর আ.ফ.ম খালেদ হোসাইন, মুফতি হারুন বিন ইজহার, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী ও মাওলানা আশরাফ আলী এবং সভাপতিত্ব করবেন মাওলানা ইশতিয়াক সিদ্দীকি।

প্রধান উক্ত আলোচনা সভায় আসন্ন রমজানের ছুটিতে কুড়িগ্রাম জেলায় সেবা ও দাওয়াতী সফর নিয়ে বিশেষ আলোচনা করা হবে বলে জানিয়েছেন সংস্থার চট্টগ্রাম শাখা সমন্বয়ক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী।

প্রসঙ্গত, হাফেজ্জী হুজুর রহ সেবা সংস্থা ক'বছর ধরে দেশব্যাপী সেবামূলক কাজ করে আসছে। রোহিঙ্গা ইস্যুতে ত্রাণদানে বিশেষ ভূমিকা রাখায় ইতোমধ্যে সম্মাননা অর্জন করেছে অরাজনৈতিক এ সংগঠনটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ