শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

২০১৯ এর মার্চে ডাকসু নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী বছরের ৩০ মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

মঙ্গলবার রাতে ঢাবির সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় একটি জট লেগে আছে। আমরা এই জট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরপরই হল ছাত্র সংসদ নির্বাচন দেয়ার লক্ষ্যে কাজ শুরু হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ডাকসু নির্বাচন। বছর বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচন হলেও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নেই দীর্ঘ ২৭ বছরের বেশি সময়। প্রতিষ্ঠার পর থেকে বৃটিশ আমল, পাকিস্তান আমল ও এরশাদের আমলেও ডাকসু নির্বাচন হয়েছে। তবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর থেকে অচল রাখা হয়েছে জাতীয় নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে পরিচিত ডাকসু।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ