বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টার নির্মাণের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মার্কিন যুক্তরাষ্ট্রের কার্মেল এলাকায় মিউনিসিপ্যাল আপিল বোর্ড ইন্ডিয়ানা স্টেটে একটি মসজিদ এবং ইসলামিক সেন্টার নির্মাণের অনুমোদন দিয়েছে

মিউনিসিপ্যাল আপিল বোর্ডের পক্ষ থেকে গত সোমবার (২৬শে ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে সহস্রাধিক নাগরিক অংশগ্রহণ করেছে। তারা এই মসজিদ নির্মাণের ব্যাপারে তাদের ব্যক্তিগত মতামত দিয়েছে।

এই মসজিদ এবং ইসলামিক সেন্টারটি 'আস-সালাম' ফাউন্ডেশনের পক্ষ থেকে শেলবর্ন রোডের নিকটে নির্মিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এটি নির্মাণের সঠিক সময় এখনও ঘোষণা করা হয়নি।

সোমবারের বৈঠকে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন: মসজিদ এমন একটি স্থান যেখানে আমাদের সন্তানেরা নামাজ আদায় করা ছাড়াও ইসলাম ধর্ম ও ইসলামিক বিজ্ঞানের সাথে পরিচিত হবে।

আস-সালাম ফাউন্ডেশনের কর্মকর্তাগণ জানিয়েছেন, মসজিদ এবং ইসলামিক সেন্টারটি নির্মাণ করতে তিন বছর সময় লাগবে।

সূত্র: ইকনা 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ