সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞ চালানোর অভিযোগে জন্য মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল ইইউ’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মন্ত্রীরা মিয়ানমারের জেনারেলদের ‍উপর ইইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা জোরালো করতে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করতে সম্মত হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে এটাই ইইউ’র সবচেয়ে কঠোর পদক্ষেপ হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা ১৯৯০ এর দশকে মিয়ানমারের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা আরও কঠোর করতে সম্মত হয়েছেন।

বৈঠকে মিয়ানমারের কোনও সেনা কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। যদিও ইতিমধ্যে মেজর জেনারেল মং মং সোয়ে’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডেকেছেন। বৈঠকে বেশ কিছু ব্যক্তির ইউরোপ ভ্রমণে ও সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে আলোচনা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ