শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

বিশ্ববাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ডলার ও যুক্তরাষ্ট্রে বন্ডের দাম কমলেও বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সোমবার বিশ্ব বাজারে স্পট সোনার দাম ০.৮ শতাংশ বেড়ে হয়েছে আউন্স প্রতি ১ হাজার ৩৩৮.৯৭ ডলার, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম কমেছে ০.৩ শতাংশ। গত সপ্তাহে ডলারের দাম বেড়েছিল ০.৯ শতাংশ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রেও স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাড়িয়েছে আউন্স প্রতি ১ হাজার ৩৪১.৯ ডলার।

স্বর্ণের বাজার নিয়ে ওসিবিসির বিশ্লেষক বার্নাবাস গ্যান জানান, বিশ্ব অর্থনীতি গতিশীল হওয়ায় প্রবৃদ্ধি ক্ষুধা বেড়েছে। স্বর্ণের মূল্যবৃদ্ধি নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়েছে এ কারণে নয়, বরং মুদ্রাবাজারে দরপতনের কারণেই এমনটি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে মূল্যস্ফীতির চাপের কারণে স্বর্ণের দাম কিছুটা বাড়ছে, তবে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ালে সে ক্ষেত্রে ডলারের চাহিদা বাড়বে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ