বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বাবার খুনে মিটল ছেলের ঋণের দায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছেলে মোবাইল কিনে মাত্র দুইশ’ টাকা বাকি রেখেছিল। পাওনা টাকা আদায়ে গত রোববার রাতে বিক্রেতারা মারধর করছিল ছেলেকে। এ দৃশ্য সহ্য করতে পারেন কোন বাবা? তাই তো তিনি এগিয়ে গেলেন ছেলেকে রক্ষায়। আর পাওনাদারদের ক্ষোভ গিয়ে পড়ল বাবার ওপর।

সেই ক্ষোভ এতটাই প্রচণ্ড ছিল যে, মারতে মারতে মেরেই ফেলল বাবাকে। ঘটনাটি টাঙ্গাইলের বাসাইল এলাকার নাকাছিম গ্রামের। নিহত ব্যক্তির নাম করে আলম বেগ (৫২)। তিনি ওই গ্রামের আবদুর রহিম বেগের ছেলে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন জানান, বাসাইল পশ্চিমপাড়া এলাকার রানার কাছে একটি মোবাইল বিক্রি করে প্রিন্স ও জনি। মোবাইল বিক্রির ৮০০ টাকার মধ্যে ৬০০ টাকা পরিশোধ করা হয়। বাকি ২০০ টাকা পরিশোধ করা নিয়ে রানা ও প্রিন্সের মধ্যে কথা কাটাকাটি হয়।

রোববার রাত ৮টার দিকে প্রিন্স, জনি, রাশেদসহ ১০-১২ জন মিলে রানার কাছে আবার সেই পাওনা টাকা চাইতে যায়। টাকা না দেওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রিন্স ও তার বন্ধুরা রানাকে মারধর করলে রানার বাবা আলম বেগ তাদের বাধা দেন।

এ সময় সন্ত্রাসীরা রানার বাবা আলম বেগকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সংবাদ পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাশেদ, সুনিত বিহারী, জনি ভূঁইয়া, তানভীর ইসলাম, শিহাবকে আটক করে।

এদিকে সোমবার সন্ধ্যায় আলম বেগের মৃতদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় নাকাছিম গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ-উল-আলম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। পাঁচজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। এর সঙ্গে আরও যারা জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ