শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

‘আটরশির মুরিদরা প্রমাণ করলো তারা শুধু ভণ্ডামিতেই নয় গুণ্ডামিতেও সেরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের জৈন্তাপুরের হরিপুর মাদরাসায় নামধারী সুন্নী ও উগ্র বিদআতি আটরশি পীর অনুসারীদের হিংস্র হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানিয়ে বলেন, হক্কানি আলেম-উলামাদের সাথে যুক্তিতে না পেরে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মাদরাসা ছাত্রকে হত্যা ও অসংখ্য আলেম-উলামা ও ছাত্রকে আহত করে আটরশির মুরিদরা প্রমাণ করল তারা শুধু ভণ্ডামিতেই না, গুণ্ডামিতেও সেরা।

আমি সন্ত্রাসী কায়দায় এমন জঘন্য হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, হযরত শাহ্ জালাল রহ.-এর পূণ্যভূমিতে তাঁরই অনুসারীদের উপর নির্লজ্জ হামলা ও হত্যাযজ্ঞ বরদাশত করা হবে না। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গুন্ডাদের গ্রেফতার করতে হবে। তা নাহলে এর জের সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তখন এর দায়ভার আমরা নেব না।

বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী আরো বলেন, কওমী উলামায়ে কেরাম দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তারা আক্রান্ত হয়েও নিজের হাতে আইন তুলে নেননি। কিন্তু এটাকে কওমীদের দূর্বলতা না ভেবে প্রশাসনের উচিৎ দ্রুত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা।

তিনি বলেন, ভাবতেও অবাক লাগে যে দেশে অবাধে ভন্ড পীর ও মাজারপন্থীরা দিনের পর নেচে গেয়ে ওরশ মাহফিলের নামে শিরকি কর্মকান্ড করছে, সে দেশে দেশপ্রেমিক হক্কানি আলেম-উলামাদের প্রোগ্রাম করতে হলে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়।

কোন কোন স্থানে প্রোগ্রামই করতে দেওয়া হয় না, করতে দিলেও সেখানে ভন্ড, বিদআতিরা হামলা করে। এই অবস্থা চলতে থাকলে দেশে ভন্ড পীর ও শিরক, বিদআতে সয়লাব হয়ে যাবে।

এ থেকে জাতিকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকল হক্বপন্থী আলেমকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিবৃতিতে তিনি সিলেটে হামলায় নিহত মাদরাসা শিক্ষার্থীর রুহের মাগফিরাত ও আহতের আশু সুস্থতা কামনা করেন। সারা দেশে আটরশিসহ ভন্ড পীরদের ধর্মের মোড়কে বিদআতি ও শিরকি কর্মকান্ড বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সিলেটের জৈন্তাপুরের অবস্থা থমথমে; হাসপাতালে কাতরাচ্ছেন ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ