বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

কাতারে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কক্সবাজারের রিফাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ: আগামী ২৮ ফেব্রুয়ারী কাতারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ছাত্র দেশের শীর্ষস্থানীয় শিশু ক্বারী রিফাত বিন আব্দুর রশিদ।

বাংলাদেশ থেকে বাছাইয়ে ১০ জনের মধ্যে রিফাত প্রথম হয়ে কুরআনের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।

কুরআনের পাখি রিফাত যেন পুরো বিশ্বে প্রথম স্থান করে বাংলাদেশের সুনাম বয়ে আনে, তার জন্য দোয়া মাহফিল করেছে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখা।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৮টায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার।

এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।

এছাড়া শিক্ষক, সুধীজনও হাফেজ রিফাতের সফলতা কামনা করে বক্তব্য রাখেন ৷

সব শেষে ছেলের সফলতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিফাতের গর্বিত পিতা হাফেজ আব্দুর রশিদ ৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ