বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪ মে জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী মে মাসেই যুক্তরাষ্ট্র ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আসন্ন ১৪ মে ইসরায়েলের ৭০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল।

শুক্রবার স্থানীয় গণমাধ্যম জেরুসালেম পোস্ট মার্কিন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, দূতাবাস সরিয়ে নেয়ার লক্ষ্যে হোয়াইট হাউস তার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের আগেই যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

প্রসঙ্গত,  গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়া এবং তার দেশের দূতাবাস সেখানে স্থানান্তরের ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে ওয়াশিংটন।

এ পরিকল্পনা ২০১৯ সালে বাস্তবায়ন হবে বলে সে সময় বলা হয়েছিল। তবে এ বছরের মে মাসেই যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সেটি নির্দিষ্ট করে এবারই জানা গেলো। বিশ্লেষকরা বলছেন, এ কার্যক্রম ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা নতুনভাবে বাধাগ্রস্ত করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ