বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিজেপি ধর্মের রাজনীতিতে বিশ্বাস করেনা : নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ধর্মের রাজনীতিতে বিশ্বাস করেনা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) মেঘালয়ের ফুলবাড়িতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। টিডিএন।

বিপক্ষ দলগুলির পক্ষ থেকে লাগাতার ধর্মের রাজনীতি নিয়ে অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের জন্য সন্ত্রাসবাদ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা ধর্ম ও জাতির উপর নির্ভরশীল রাজনীতিতে বিশ্বাসী নই। আর একারণেই বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা বেড়েছে।’

নিজের কথার প্রমাণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কেরলের ৪৬ জন অপহৃত নার্সের উদাহরণ দেন, যাদের ইরাকে আইএসআইএসের হাত থেকে মুক্ত করানো হয়েছিল। তার কথায়, ‘তারা এই দেশের মেয়ে ছিল, তাই আমরা তাদের সুরক্ষা সুনিশ্চিত করেছিলাম।’ উল্লেখ্য, ওই ৪৬ জন নার্সই ছিলেন খ্রীষ্টান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ