যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ার ইসলাম ডেস্ক

যুক্তরাজ্য সাউথ খেলাফত মজলিসের অন্তর্গত লুটন শাখার উদ্যোগে স্থানীয় লুটন শহরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন লুটন শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান। শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানী এবং সহসাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।

সমাবেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং যুক্তরাজ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইও/