বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বাথরুম থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

জেলার নিশ্চিন্তপুর কওমি মাদরাসার শিক্ষার্থী আবু বকরের (১৬) লাশ পাওয়া গেছে বাথরুমে। লাশটি ছিল দগ্ধ। শনিবার মাদরাসার বাথরুম থেকে ওই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আবু বকর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

পরিবার ও স্বজনদের অভিযোগ, এটা রহস্যজনক হত্যাকাণ্ড। তবে মাদরাসার শিক্ষকগণ দাবি করেছেন এটি আত্মহত্যা হতে পারে।

মাদরাসার শিক্ষার্থীরা জানায়, ফজরের নামাজের পর বাথরুমে আবু বকরের লাশ দেখা যায়। বাথরুমের ভেতরে দরজা লাগানো ছিল। পরে দরজা ভাঙ্গা হয়।

আবু বকরের স্বজনরা জানান, শুক্রবার সকালে আবু বকর বাড়ি যায়। দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদরাসায় আসে।

ঠাকুরগাঁও থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

[video width="1024" height="576" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2018/02/Thak_Mard.mp4"][/video]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ