শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিশুর যত্নে তিন পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু হয় নতুন চ্যালেঞ্জ। তার যত্নের বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন মা-বাবা। নখ কাটা, চুল কাটা, চোখ পরিষ্কার এসব ছোট বিষয়ও চিন্তিত করে ফেলে মা-বাবাকে। শিশুর যত্নে জেনে নিন কিছু পরামর্শ।

নখ ও চুল কাটা
জন্মের পরই শিশুর চুল কাটার জন্য অনেকে খুব ব্যস্ত হয়ে পড়েন। আসলে এই চুল কাটার কোনো দরকার নেই। অনেক শিশু জন্মের সময় লম্বা নখ নিয়ে জন্মায়। এই নখ দিয়ে নিজেই নিজের মুখে আঁচড় কেটে দাগ বসিয়ে ফেলে। এ অবস্থায় শিশুর হাতে মোজার মতো কাপড় পরিয়ে দেওয়া যেতে পারে। আর নখ একটু শক্ত হলে তা কেটে দেওয়া যেতে পারে। নখ কাটার জন্য শিশুর উপযোগী নেইল কাটার সংগ্রহ করতে হবে।

নখ পরিষ্কার করা
শিশুর নাকে অনেক সময় শ্লেষ্মা জমে। এই শ্লেষ্মার জন্য শ্বাস নিতে সমস্যা হয়। শ্লেষ্মা শুষে আনার জন্য নাকের সাকার পাওয়া যায়। সাকার দিয়ে নাক পরিষ্কার করার পাশাপাশি নাকের দুই ছিদ্রতে দৈনিক দু-তিনবার এক ফোঁটা করে নরসল স্যালাইন দেওয়া যেতে পারে।

চোখ পরিষ্কার
অনেক নবজাতকের চোখ পিঁচুটি জমে। এ জন্য নরসল স্যালাইন ভেজানো তুলো দিয়ে শিশুর চোখ মুছে দিতে হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ