
|
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরের মাদরাসা দারুর রাশাদের অধীনে পরিচালিত রাশাদ একাডেমি এবারও এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে রাশাদ একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। রাশাদ একাডেমির ১৭ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন ‘এ’ গ্রেড, দুজন ‘এ মাইনাস’ এবং একজন ‘বি’ গ্রেড অর্জন করেছে। জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থী হলেন—সফওয়ান হোসাইন, সুহাইল আহমাদ ও লোকমান হাদী। প্রতিষ্ঠানটির শতভাগ পাসের ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সঠিক তত্ত্বাবধানের সমন্বিত ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, মাওলানা মুহাম্মাদ সালমান প্রতিষ্ঠিত ব্যতিক্রমী মাদরাসা দারুর রাশাদের অধীনে দীর্ঘদিন ধরে রাশাদ একাডেমি পরিচালিত হচ্ছে। প্রতি বছরই মাদরাসাটি ফলাফলে চমক দেখায়। আইও/ |