বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জামিয়া আরজাবাদের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের অধীনে পরিচালিত জমিয়তে তালাবায়ে কওমিয়া (ছাত্র সংসদ)-এর উদ্যোগে ২ দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে৷

২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি মাগরিব পর্যন্ত চলতে থাকে বর্ণাঢ্য এই অনুষ্ঠান৷ ২২ ফেব্রুয়ারি বাদ মাগরিব পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷

জামিয়ার সহকারী মহাপরিচালক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মাওলানা শরীফ মুহাম্মদ৷

এ সময় মাওলানা আফেন্দী তাঁর বলেন, আমরা যে পথে আছি সেটাই উৎকৃষ্ট পথ৷ এর চেয়ে ভালো কোন পথ হতে পারে না৷ তিনি স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর শিক্ষাজীবনের বিভিন্ন অংশ তুলে ধরেন৷

মাওলানা শরীফ মুহাম্মদ সাহিত্য চর্চার বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, সাহিত্য চর্চাকারীদের সচেতনতা জরুরি৷ ভুল পথে পা বাড়ানো যাবে না। সব সময় সতর্ক  থাকতে হবে৷

প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের পর হাফেজ কারী আব্দুল খালেক আসআদীর দোআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ