বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যৌন কেলেঙ্কারির ঘটনায় ফেঁসে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী সোমবার পদত্যাগ করবেন বলে আজ শুক্রবার তিনি ঘোষণা দেন। খবর প্রথম অালো।

যৌন হেনস্তা এবং সাবেক এক সহকর্মীর সঙ্গে প্রণয়ের ঘটনা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ঘোষণা দিলেন জয়েস। তার সেই সাবেক সহকর্মী এখন সন্তানসম্ভবা।

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সরকারে জয়েসের দল ন্যাশনাল পার্টি জোটসঙ্গী। জয়েস আজ তাঁর পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘আগামী সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধান ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’

দুই সপ্তাহজুড় জয়েসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে।

পদত্যাগের ঘোষণা দিয়ে জয়েস বলেন, ‘এসব সমালোচনার একটা অবসান হওয়া উচিত। ভিকি (তাঁর প্রেমিকা), তাঁর অনাগত সন্তান, আমার মেয়ে ও ন্যাটের (স্ত্রী) জন্য এটা জরুরি।’

প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন জয়েস।

উপপ্রধানমন্ত্রী জয়েসের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে সমালোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী টার্নবুলও।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ