খতিব নেবে কামরাঙ্গীরচরের বায়তুল মামুর মসজিদ
প্রকাশ: ২১ জুন, ২০২৬, ১২:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

রাজধানীর কামরাঙ্গীরচরের বায়তুল মামুর জামে মসজিদে একজন যোগ্য, অভিজ্ঞ এবং কুরআন-সুন্নাহর অনুসারী খতিব নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মসজিদ কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীকে অবশ্যই ‘দাওরায়ে হাদিস’ বা ‘কামিল’ পাস হতে হবে। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ‘ইফতা বা তাখাসুস ফিল হাদিস’ সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কুরআন হাফেজদের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার রয়েছে। প্রার্থীকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের অধিকারী এবং সুমিষ্ট কণ্ঠের অধিকারী হতে হবে। পাশাপাশি সমসাময়িক বিষয়ে কুরআন ও সুন্নাহর আলোকে গঠনমূলক আলোচনা করার সক্ষমতা এবং যেকোনো জামে মসজিদে খতিব হিসেবে ন্যূনতম ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ সরাসরি নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ বা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৬।

যোগাযোগ: আগ্রহী প্রার্থীরা যোগাযোগের জন্য ০১৭১১-১৫৯৪২১ (মো. মুরাদ) অথবা ০১৭৪২-৩৩৮১৯৮ (হাঃ আব্দুর রহমান) নম্বরে ফোন করতে পারবেন।

ঠিকানা: বায়তুল মা’মুর জামে মসজিদ, রসুলপুর মেইন রোড, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১।

জেডএম/