শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার

আল্লামা আহমদ শফীর হাতে সৌদি শায়খের সনদগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
দেশের প্রাচীনতম দীনি শিক্ষা নিকেতন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীর সঙ্গে সৌদি শায়খ সাইয়েদ নাসের বিল্লাহ আল মাক্কি সাক্ষাতে মিলিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আমীর হেফাজতের কার্যালয়ে সৌদি শায়খ দেখা করেন।

কুশল বিনিময় শেষে আমীরে হেফাজত বুখারী শরীফের  শেষ হাদীসটি পড়ে শুনান এবং ব্যাখ্যা করেন। এসময় সৌদি শায়খ ও তার সফরসঙ্গীরা মনোযোগ দিয়ে হাদীসের ব্যাখ্যা শ্রবণ করেন।

আলাপকালে আমীরে হেফাজত বলেন, তাকওয়া-পরহেজগারি মুমিনের অন্যতম অনুসঙ্গ। যিকির আল্লাহ তাআলার নিকটজন হওয়ার মাধ্যম। আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে।

তিনি আরো বলেন, সাইয়েদ মাওলানা হুসাইন আহমাদ মাদানী রহ. আমাকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া ও সোহরাওয়ার্দী তরীকার খেলাফত দান করেছেন।

এসময় শায়খ সাইয়েদ নাসের বিল্লাহ আল মাক্কি আবেগআপ্লুত হয়ে বলেন, আমিও আপনার সোহবতে ধন্য হতে চাই।
আমি মাযহাবান শাফিঈ, আকীদাতান আশঅারী!

সৌদি শায়খ আমীরে হেফাজতের কাছ থেকে বিখ্যাত হাদীসগ্রন্থ বুখারী শরীফের সনদ গ্রহণ করেন এবং ইসলাম ধর্মের বিপুল খেদমতে করার দোয়া চান।

আমীরে হেফাজত সৌদি শায়খকে দারুল উলূম হাটহাজারীর ছাত্রদের উদ্দেশ্যে মসজিদে বয়ান করার আহ্বান জানান। তিনি তাতে সম্মতি জ্ঞাপন করে দু'এক দিনের মধ্যে মাদরাসায় আবার আসবেন বলে জানান।

এসময় হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, সৌদি শায়খ সাইয়েদ নাসের বিল্লাহ আল মাক্কির সফরসঙ্গী মাওলানা আমিরুর ইসলাম, মাওলানা মীর আনিস, মাওলানা মীর কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচজে