বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

প্রসঙ্গ মালদ্বীপ; চিনের যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালদ্বীপের রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে পূর্ব ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ নামিয়েছে চিন। চিনের একটি সংবাদ মাধ্যম জানায়, চলতি মাসেই চিনের নৌবাহিনীর যুদ্ধাজাহাজগুলো ভারত মহাসাগরে আসে।

চিনা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহাজে একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং তিনটি ট্যাংকার আছে সাগরে। তবে এই যুদ্ধজাহাজ কখন মোতায়েন করা হয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে মালদ্বীপে জরুরি অবস্থা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ভারত। অন্যদিকে গতকালকেই মালদ্বীপের পার্লামেন্ট জরুরি অবস্থার মেয়াদ আরো ৩০ দিন বাড়িয়েছে। ৫ ফ্রেব্রুয়ারি জরুরি অবস্থা জারি করেছিরেন প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল্লাহ। মঙ্গলবার ছিলো মেয়াদের শেষ দিন।

এদিন পার্লামেন্টে এমপিরা মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দেন। রবিবার রাতে ১২ বিরোধী এমপিকে বহিষ্কার করে সুপ্রিম কোর্ট। ফলে সংখ্যাগরিষ্ঠতা পায় ইয়ামিনের দল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ