শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

অলিম্পিক ২০২০-এ থাকছে ভ্রাম্যমাণ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  টোকিও ২০২০ অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনকারী কর্মকর্তারা, মুসলিম খেলোয়াড় ও দর্শকদের জন্য ভ্রাম্যমাণ মসজিদ তৈরীর প্রকল্প হাতে নিয়েছেন।

দৈনিক ইউমিউরি শিম্বুন-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা বলছে, ভ্রাম্যমাণ এ মসজিদগুলোকে বিভিন্ন স্টেডিয়াম ও প্রাকটিস ক্যাম্পগুলোর পাশে রাখা হবে, যাতে মুসলিম খেলোয়াড় ও দর্শকরা সহজেই নামায আদায় করতে পারেন।

স্থানান্তরের সুবিধার জন্য মসজিদগুলো বড় সাইজের ট্রলির উপর তৈরী করা হবে।

অলিম্পিক গেইমস আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দায়িত্বে থাকা কোম্পানীগুলোর একটির মালিক ইয়াসুহারু ইনুএ এ প্রকল্পের প্রস্তাবনা পেশ করেছেন।

এ সম্পর্কে তিনি জানিয়েছেন, মুসলমানদের জন্য নামায পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ। এ কারণে আমি এ প্রস্তাব রেখেছি; যাতে মুসলমানদের ইবাদতের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরী করা যায়। আর এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে টোকিওতে স্বাগত জানাতে চাই।

কয়েকটি কোম্পানীর সহযোগিতায় ইতিমধ্যে ইনুএ’র কোম্পানী এ প্রকল্পের উপর গবেষণা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে মসজিদের অভ্যন্তরীন ডেকোরেশনের জন্য কাতারের এক ডিজাইনারকে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভ্রাম্যমান প্রথম মসজিদটি চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন করা যাবে বলে আশা করছেন ইনুএ।

সূত্র : ইকনা/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ