রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বৃহস্পতিবার তিনদিনের সফরে ভারত যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, সবশেষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করতে রুহানি বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওয়ানা হবেন। আইএসএনএ আরও জানায়, তিনি গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পান।

ভারত ও ইরান যৌথভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষিণপূর্ব ইরানের চাবাহার বন্দরটি আগামী ডিসেম্বরের দিকে চালু হবে।

উল্লেখ্য, ইরান হচ্ছে ভারতের তৃতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের অক্টোবর মাস পর্যন্ত ইরান থেকে এক কোটি ২৫ লাখ টন অপরিশোধিত তেল কিনেছে ভারত।

টাইমস অব ইন্ডিয়া/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ