শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

জেল তো জেলই, জেলখানা আরাম আয়েশের জায়গা না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেল তো জেলই, জেলখানা আরাম আয়েশের জায়গা না। জেল কোড অনুযায়ী একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনি সব ধরনের সুবিধা পাবেন। তবে তার মানে এই নয় ওনার ব্যক্তিগত পারিচারিকা থাকবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতি মামলায় আদালতের রায়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের থাকার জায়গা ও খাবারে বিষয়ে মির্জা ফখরুলের অভিযোগ প্রসঙ্গে রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনও বিধান নাই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানও জেলে ছিলেন, তিনিও এ সুবিধা পাননি। এসি (এয়ার কন্ডিশন) ও জেলকোডে নেই। মোট কথা জেল কোনও আরাম আয়েশের জায়গা নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। তবে জেলখানা আরাম-আয়েশের জায়গা না, । কিন্তু জেল কোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই তিনি পাবেন।

এ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, 'যেখানে উনাকে রাখা হয়েছে সেটি উনার থাকার উপযোগী করেই তৈরি করা হয়েছে।

ভবনটি পরিত্যক্ত হলেও একজন ভিআইপি আসামিকে রাখার মতো করেই ডেকোরেশন করা হয়েছে। তাছাড়া ভবনটি খুব বেশি দিনের পরিত্যক্ত নয়।’

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর আজ খালেদা জিয়াকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার জন্য ঢাকা বিশেষ জজ আদালত-৫ এ আবেদন দাখিল করা হয়। পরে শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী  প্রথম শ্রেণির (ডিভিশন) বন্দীর মর্যাদা দিতে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ