শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

কুরআনকে সতর্কতার সাথে আগলে রাখতে হবে: উত্তরায় দেওবন্দের মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুরআনকে খুব সতর্কতার সাথে আগলে রাখতে হবে। হিফজ রাখতে হবে। উত্তরা ১৪ নম্বর সেক্টর বায়তুল আমান জামে মসজিদে মাওলানা আহমাদ আলী সাহেবের সাহেবজাদা মুহাম্মদ এর নয় মাসে হাফেজ হওয়ায় শুকরানা মাহফিলে বয়ান কালে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা হযরত মাওলানা নোমান কাসেমী দা.বা. এই কথা বলেন।

তিনি আরো বলেন আজ অত্যন্ত আনন্দের একটি দিন। মুফতি আহমাদ আলী সাহেবের সাহেব জাদা কুরআনুল কারীম হিফজ করেছে। আরো শুকরিয়ার বিষয় ছোট্ট মুহাম্মদ নয় মাসে পুরো কুরআন মুখস্থ করেছে। সাধারণভাবে কুরআন হিফজ করতে তিন বছর সময়ের প্রয়োজন হলেও মুহাম্মদ নয় মাসে হিফজ করেছে। এটা অবশ্যই আল্লাহর ভর রহমত আর দয়াই সম্ভব হয়েছে।

বর্তমান সময়ে কুরআন মানুষের হৃদয় থেকে উটের থেকে ও দ্রুত ছুটে যাচ্ছে। কুরআনকে সংরক্ষণ ও আগলে রাখতে হবে। আক্রে ধরে হৃদয়ে সংরক্ষিত রাখতে হবে। যার যতটুকু হিফজ আছে ততটুকুকে সংরক্ষণ করতে হবে।

আরব দেশে উট বেঁধে রেখে মালিক চলে যাওয়ার পরই রশি ছাড়িয়ে পালিয়ে যায় উট। তাই উটের রশি মালিকরা তাদের পায়ে বেঁধে রাখত। যাতে উট পালাতে না পারে। তাদের থেকেও সতর্কতার সাথে কুরআন সংরক্ষণ করতে হবে আমাদের। আল্লাহ আমাদের কে কুরআন সংরক্ষণ ও কুরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী জিন্দেগী যাপন করার তাওফিক দান করুন।

মাহফিলে দেশের বড় বড় আলেমে দীন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা।

উল্লেখ্য, দেওবন্দ মাদারসার মুহতামিম হযরত কয়েকদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ