বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কাশ্মীরের হাসপাতাল থেকে লস্কর-ই-তাইবার নেতাকে ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়িন্ত্রত কাশ্মীরের একটি হাসপাতালে হামলা চালিয়ে একজন কয়েদিকে ছিনিয়ে নিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। খবর বিবিসি

২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। এ সুযোগে তাকে ছিনিয়ে নেয়ার জন্য হানা দেয় হাসপাতালে।

মঙ্গলবারের ওই হামলায় দুইজন ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কোনও বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল-কর্মী হতাহতের খবর নেই।

পুলিশ বলছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সাবেক কমান্ডার ছিলেন জাট।

পুলিশের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেক আপের জন্য ছয়জন বন্দিকে নেয়া হয় এবং তাদেরই একজন ছিলেন নাভিদ। এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানী নাগরিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ