
|
ঈদুল ফিতরে দেশবাসী ও মুসলিম উম্মাহকে জমিয়তের শুভেচ্ছা
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ১০:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এই মহিমান্বিত দিনটি ত্যাগ, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। আমরা আশা করি, এই ঈদ সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে। বুধবার (১৮ মার্চ)এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। নেতৃত্বয় বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হবে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের রোজা, ইবাদত ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে পরিচালিত করেন। এমএম/ |