বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইসরাইলের সঙ্গে যুদ্ধ করবে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকায় ইসরাইলের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনের কট্টরপন্থি দল হামাস। এই যুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা শতকরা ৯৫ শতাংশ।

লন্ডনভিত্তিক আরবী দৈনিক আল হায়াতের প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই উভয়পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে।

গাজায় হামাসের রাজনৈতিক নেতা ইয়াহিয়া সারওয়ারের সঙ্গে বৈঠক করেছে এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামাস মনে করে, সেনা অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ইসরাইল একটি সামরিক প্রশিক্ষণকে ব্যবহার করতে পারে, যা গাজার দক্ষিণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য এই হামলাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে হামাসের সামরিক শাখা।

তাদের হেডকোয়ার্টারসহ অন্য দপ্তরগুলো থেকে কর্মকর্তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। এমনকি গাজার রাস্তাগুলোতেও যান চলাচল বন্ধের ব্যবস্থা করা হয়েছে।

গাজায় কর্মরত মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের গণমাধ্যম হারিতজ-এর খবরে বলা হয়েছে, মানবিক সংকটের দিক দিয়ে গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ। এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাসের মধ্যকার সমঝোতা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

পাশাপাশি সমঝোতার পরে উভয়পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আর ইসরাইলের সঙ্গে কয়েকদিনের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হতে পারে হামাস এমন খবর অতিরঞ্জিতও হতে পারে। সম্ভবত গাজার মানবিক সংকটের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ ও সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য যুদ্ধের প্রস্তুতির খবর জানিয়েছে হামাস।

মনে করা হয়, গাজার দক্ষিণে হামলা চালানো ব্যতীত হামাসের সঙ্গে স্বতঃপ্রণোদিত কোনো সংঘর্ষে লিপ্ত হবে না ইসরাইল। আর বৃহৎ পরিসরে, মিশর কোনো সংঘাতে আগ্রহী না। কেননা সিনাইয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে তারা। এ ছাড়া আগামী সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা বলেছেন, এমন সময়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হামাসের পক্ষে অসম্ভব।

উল্লেখ্য, চলতি সপ্তাহে ফাতাহ’র কেন্দ্রীয় প্রতিনিধিদের গাজা উপত্যকা সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে তারা হামাস ও অন্য দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ