রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

ইরাকে আইএসের মিডিয়া বিষয়ক কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের মসুলের দক্ষিণাঞ্চল থেকে আইএসের মিডিয়া বিষয়ক এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি উৎস জানিয়েছে, আইএসের মিডিয়া বিষয়ক কর্মকর্তা মাযাহের হামাদ জেহিস এক গোয়েন্দা অপারেশন কোর্স শেষ করার পর গতকাল (৬ই ফেব্রুয়ারি) মসুলের দক্ষিণাঞ্চলের কায়রা জেলার হুদ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ইরাকের নিরাপত্তা বাহিনী মাযাহের হামাদকে সেখান থেকে গ্রেফতার করেছে।

এদিকে ইরাকের সীমান্তবর্তী পূর্ব ইয়াকুবা অঞ্চলের একটি সীমান্ত চেকপয়েন্টে সন্ত্রাসীদের বোমা হামলায় দুইজন পুলিশ আহত হয়েছে। ওমর ইয়তিক নামক আইএসের মিডিয়া বিষয়ক অপর এক কর্মকর্তাকে তুরস্কের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে।

নিরাপত্তা বাহিনী ইরাক ও সিরিয়া থেকে আইএসের বাকি সদস্যদের নির্মূল করার জন্য ব্যাপক অভিযান শুরু করলে তারা শেষ পর্যায়ে আত্মঘাতী হামলা চালাচ্ছে এবং অনেকেই সৌদি আরব, জর্ডান, তুরস্ক ও ইউরোপের শরণাপন্ন হচ্ছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ