বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নান্দাইলে নিখোঁজ মাদরাসা ছাত্রী উদ্ধার হয়নি এক সপ্তাহেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল, নান্দাইল প্রতিনিধি: নান্দাইলে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পরও উদ্ধার হয়নি নিখোঁজ মাদরাসা ছাত্রী মাসুদা আক্তার।

জানা যায়, আচারগাঁও ইউনিয়নের দক্ষিন হাওলা পাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের মেয়ে মাসুদা আক্তার গত ২৯ জানুয়ারী সকাল ৯টায় আচারগাঁও নদীরপাড় খালা শাহানারা বেগমের বাসা থেকে সকালের নাস্তা খেয়ে মাদরাসা যাওয়ার পথে রহস্যজনক ভাবে অপহৃত হয়।

মাসুদা আক্তার (১৫) উপজেলার উম্মে কুলসুম কওমী মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো। গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর ৮ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

অপহরণের ঘটনায় গত ৪ ফেব্রুয়ারী ছাত্রীর ভাই মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে শাকিল মিয়া সহ অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি নিয়মিত মামলা করেন। মামলা নং ০৮/২/২০১৮ইং।

মামলার আসামী উত্তর হাওলাপাড়া গ্রামের শাকিল মিয়াকে পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে বলে জানা গেছে।

এদিকে ছাত্রী অপহরণের ৮ দিন পার হলেও এখন পর্যন্ত ছাত্রীটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার জানান, গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে অপহৃতাকে উদ্ধার করার চেষ্টা করা হবে।

এদিকে ছাত্রীর পরিবার ৮ দিনেও মেয়েটিকে খোজেঁ না পেয়ে এবং পুলিশি উদ্ধার তৎপরতায় হতাশ হয়ে পড়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ অবিলম্বে অপহৃতা মাদ্রাসার ছাত্রী মাসুদাকে উদ্বার করার আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ