বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টাঙ্গাইলে আন্তর্জাতিক মহাসম্মেলন ১০ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের: টাঙ্গাইলে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী ১০ ফেব্রুয়ারি (শনিবার ) সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে।

জেলা কওমী ওলামা পরিষদের উদ্যোগে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহে এ ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনে তাশরিফ আনবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এর আমীর হযরতুল আল্লাম মাহমুদুল হাসান ও শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহ. এর পৌত্র আওলাদে রাসুল হযরতুল আল্লাম সায়্যিদ আযহার মাদানী (ভারত)।

এছাড়া আরও তাশরিফ আনবেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইউনুছিয়া বি. বাড়িয়ার শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, সিরাজগঞ্জ রৌহা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাসেত খান, ঢাকার ইসলামবাগ মাদরাসার মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, উত্তরার আল মানহাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী, মুহাম্মদপুর জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদরাসার শাইখুল হাদিস মুফতি হামেদ জহেরী।

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ।

দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মহাসম্মেলন সফল করার জন্য দ্বীনি দাওয়াত দিয়েছেন টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ