শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ওমরায় যাচ্ছেন মাশরাফি মুর্তাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় দলে আপাতত ব্যস্ততা না থাকায় ওমরা পালনে যাচ্ছেন মাশরাফি বিন ‍মুর্তজার। আজ রাতেই তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।

মাশরাফি বিন মুর্তজা খেলার বাইরে একজন সাদা মনের মানুষ। দেশ ও সমাজকে তিনি আলাদা মূল্যায়নে দেখেন সর্বদাই। ধর্ম পালনেও তিনি পিছিয়ে থাকেন না।  তিনি দীনের কাজে তাবলিগে সময় দিয়েছেন বলেও জানা যায়।

খেলার মাঠে থাকলেও দেখা যায় সবাইকে নিয়ে নামাজ পড়েন মাশরাফি। আর মাশরাফি বিশ্বাস করেন স্রষ্টার প্রতি তার ভালোবাসাই সাফল্যের অন্যতম কারণ।

তবে ওমরায় যাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন। এমনকি ঘনিষ্ঠরাও বেশি জানতে পারেনি। আর এ কারণে তার সঙ্গে কে কে ওমরায় যাচ্ছেন বিষয়টি পরিষ্কার নয়।

এর আগে গত মাসে ওমরা পালন করে এসেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং শাহরিয়ার নাফিস। সঙ্গে আরেক সেলিব্রেটি অনন্ত জলিলও ছিলেন।

ওমরাহ পালনে সাকিব-অনন্ত ও শাহরিয়ার নাফিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ